logo
খবর

ডিবি পরিচয়ে প্রবাসী পরিবারের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জুলাই ২০২৫
Copied!
ডিবি পরিচয়ে প্রবাসী পরিবারের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট
ছিনতাই। প্রতীকী ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় লন্ডনপ্রবাসী একটি পরিবার ছিনতাইকারীদের কবলে পড়ে। ডিবি পরিচয়ে ওই ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে টাকা, স্বর্ণালংকার এবং আইফোন ছিনিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভোরের এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।

খবর প্রথম আলোর।

ছিনতাইয়ের কবলে পড়া পরিবারটির বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে। ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তারা এখনো ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার প্রথম আলোকে বলেন, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে