logo
খবর

চট্টগ্রামে ১১ দিনে ২ লাখ দর্শনার্থী দেখেছেন যে ফুলের বাগান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে ১১ দিনে ২ লাখ দর্শনার্থী দেখেছেন যে ফুলের বাগান
চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কের ফুটেছে হরেক রকমের ফুল। ফুল দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শকেরা। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) ছুটির দিন না হলেও দুপুরের পর থেকে দলে দলে দর্শনার্থীরা ডিসি পার্কে প্রবেশ করতে থাকেন। বিকেল হতেই পার্কের ভেতরে পা ফেলার জায়গা ছিল না।

খবর প্রথম আলোর।

সরেজমিনে দেখা যায়, অনেকে ঘুরে ঘুরে ফুল দেখছেন আর ছবি তুলছেন। যারা ফুল দেখতে দেখতে ক্লান্ত, তারা উপভোগ করছেন শিল্পীদের নাচ–গান। পার্কের ভেতরে অস্থায়ী খাবারের দোকান, শিশুদের বিনোদনের জায়গাগুলোতেও ভিড় ছিল।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ছিল ফুল উৎসবের ১২তম দিন। আগের দিন বুধবার এক দিনেই ১৭ হাজার দর্শনার্থী টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন। বুধবার পর্যন্ত ১১ দিনে অনলাইনে টিকিট কেটে পার্কে প্রবেশ করেছেন ১ লাখ ৮৫ হাজার ৮৩৮ জন দর্শনার্থী। এ ছাড়া সার্ভারের ত্রুটির কারণে সরাসরি টিকিট কেটে প্রবেশ করেছেন আরও অন্তত ১ হাজার মানুষ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, গড়ে প্রতিদিন ১৮ হাজার দর্শনার্থী ডিসি পার্কে প্রবেশ করছেন। গত শুক্রবারে দর্শনার্থীদের এত চাপ ছিল যে শেষ পর্যন্ত টিকিট কাটা বন্ধ করে দিয়ে প্রবেশ উন্মুক্ত করে দিতে হয়েছে।

Flower garden 2

ফুলবাগানের ঠিক দক্ষিণ পাশে লোহার চেয়ারে বসে ছিলেন দুজন বয়স্ক দর্শনার্থী। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অমল বড়ুয়া জানান, তিনি বিয়ে করেননি। একা একটি বাসায় থাকেন। মন ভালো রাখতে মাঝেমধ্যে ডিসি পার্কে বেড়াতে আসেন তিনি। ফুল আর মানুষের আনাগোনা—সবই উপভোগ করেন তিনি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে আসা রত্না রানী ভৌমিক বলেন, কোনো প্রতিষ্ঠান ছাড়া ব্যক্তিবিশেষ একসঙ্গে এত প্রজাতির ফুল দিয়ে বাগান করতে পারবেন না। একসঙ্গে এত প্রজাতির ফুল কোথাও দেখা যায় না। ডিসি পার্কের ফুল উৎসবের সুবাদে এত প্রজাতির ফুল দেখার সুযোগ হলো।

ফুলের সঙ্গে ছবি তুলছিলেন সাইফুদ্দিন নামের ফটিকছড়ির ভুজপুরের এক বাসিন্দা। পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কর্মচারীকে পছন্দের ফুলটির নাম জিজ্ঞাসা করছিলেন তিনি। কিন্তু ওই কর্মচারী নাম বলতে পারেননি। সাইফুদ্দিন বলেন, যারা ফুল পাহারা দিচ্ছেন, গাইড হিসেবে নিজ মাচার ফুলের নামগুলো তাদের জানা উচিত। যারা ফুল চেনেন না, তারা জিজ্ঞাসা করলেই যেন ফুলের নাম বলতে পারেন।

বৃহস্পতিবার বিকেলে উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম এবং বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

Flower garden 3

ফুল উৎসবে আসা দর্শকদের বাউল ও কাওয়ালি গানে মাতিয়ে রেখেছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা, ছিল নাচের শিল্পীদের পরিবেশনাও। দর্শকের অনুরোধে সায়েম সানিকে ৩ বার মঞ্চে তুলতে হয়। দর্শক সামাল দিতে সঞ্চালকসহ আয়োজকদের হিমশিম খেতে হচ্ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় সঞ্চালক মাইকে ঘোষণা করলেন, কাওয়ালি নিয়ে আসছেন শিল্পী সায়েম সানি। উৎফুল্ল দর্শক হাততালি দিতে শুরু করলেন। মঞ্চের সামনে দর্শকের চেয়ার তখনো কয়েকটা খালি। গান শুরু হতেই সব চেয়ার ভর্তি হয়ে গেল। রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শকের আসন পরিপূর্ণ ছিল।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, শিল্পীদের গানের তালে চেয়ার ছেড়ে দর্শনার্থীদের নাচতে শুরু করার দৃশ্য তাঁর কাছে অনেক ভালো লেগেছে। সীতাকুণ্ড শিল্পকলা একাডেমির কয়েকজন সদস্যের পরিবেশনা ছিল অনবদ্য।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬