logo
খবর

নরসিংদীতে এক প্রবাসীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ অক্টোবর ২০২৪
Copied!
নরসিংদীতে এক প্রবাসীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে মো. হেলালের চিকিৎসা চলছে। ছবি: প্রথম আলো

নরসিংদী সদর উপজেলায় মো. হেলাল (৬০) নামের এক প্রবাসীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বালুয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথম আলোর প্রতিবেদন অনুয়ায়ী, আহত হেলাল উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিন যুগ ধরে তিনি সৌদি আরবে ছিলেন। এক মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জালাল সরকারকে সমর্থন না করায় হুমকি পেয়ে আসছিলেন তাঁরা। দীর্ঘদিন ধরে তাঁরা নরসিংদী শহরে বসবাস করেন। শনিবার সকালে হেলাল ও তাঁর ছেলে আনোয়ারুল ইসলাম গ্রামে যান। বিকেলের দিকে মোটরসাইকেলে শহরে ফেরার সময় বালুয়াঘাট এলাকায় জালাল সরকারের লোকজন পথরোধ করে হেলালকে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে আহত করেন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হেলালকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে স্বজনেরা ঢাকায় রওনা হচ্ছেন বলে জানিয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার প্রথম আলোকে জানান, ওই ব্যক্তির হাত ও পায়ের ছয় জায়গায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে।

আহতের ছেলে আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকায় ঢুকলেই ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে, এই হুমকি দিয়ে আসছিলেন জালাল সরকারের লোকেরা। তিন যুগ ধরে আব্বা সৌদি আরবে ছিলেন। এক মাস আগে ছুটিতে দেশে ফিরে আসেন। দেশে ফিরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মন ছটফট করছিল তাঁর। আজ (শনিবার) বাড়িতে গেলেন। আর ফেরার পথেই তাঁকে কুপিয়ে আহত করল জালাল সরকারের লোকেরা। আর ১৫ দিন পরেই তাঁর সৌদি আরবে ফেরার কথা ছিল।’

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী জালাল সরকারের মুঠোফোন নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি ধরেননি। জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনা শুনেছেন। কিন্তু কোনো অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন বলে উল্লেখ করেন।

১৯ ঘণ্টা আগে

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরুল হক বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।”

২০ ঘণ্টা আগে

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমের ফলে সৃষ্ট কর্মসংস্থানের গুণগতমান সম্পর্কে অধিকতর ধারণা লাভের জন্য পিকেএসএফ এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

২ দিন আগে