logo
খবর

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে: আলী রীয়াজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জুলাই ২০২৫
Copied!
জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ সম্পন্ন করে চূড়ান্ত জাতীয় সনদের খসড়ায় পৌঁছাতে চায় কমিশন। এ লক্ষ্যে দ্বিতীয় ধাপের সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলো মঙ্গলবার বা বুধবারের মধ্যেই দলগুলোর কাছে পাঠানো হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনায় মূল বিষয় ছিল- তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।

আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেক দলের মন্তব্য পেতে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঐকমত্য হওয়া বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সেইসঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনায় ঐকমত্য হওয়া অন্য বিষয় যুক্ত করে আমরা ৩১ জুলাইয়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদের কাঠামোয় পৌঁছাতে চাই।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাব এসেছে, সেগুলো সমন্বয় করে একটি সংযুক্ত প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটি দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আমরা বিবেচনায় নিচ্ছি। এসবের ভিত্তিতে একটি সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করছি।’

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে সংলাপ কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত দুই ধাপ মিলিয়ে ২০টি বিষয়ের ওপর আলোচনা হয়েছে এবং এর মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠিত হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে