দুই দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী ফারুক খান

বিডিজেন ডেস্ক

বিএনপি কর্মী হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার।
দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করেন পল্টন থানার পরিদর্শক (এসআই) নাজমুল হাছান।
ফারুক খানের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষ ও অভিযুক্তপক্ষের যুক্তিতর্ক শোনার পর ফারুক খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ১৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই দিনই তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৪ অক্টোবর ভোরে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ সময় মকবুল হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এই মামলার অন্যতম অভিযুক্ত ফারুক খান।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”