logo
খবর

সিলেটে এক প্রবাসী নিলামে একটি কমলা কিনলেন ২ লাখ টাকায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪
Copied!
সিলেটে এক প্রবাসী নিলামে একটি কমলা কিনলেন ২ লাখ টাকায়
সিলেটে এক মাহফিলে অতিথিকে কমলাটি খাওয়ার জন্য দিয়েছিলেন এক প্রবাসী। সেটি নিলামে ২ লাথ টাকায় কিনে নিয়েছেন আরেক প্রবাসী। ছবি: প্রথম আলো

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলের অতিথিকে এক প্রবাসীর দেওয়া একটি কমলা নিলামে বিক্রি হয়েছে ২ লাখ টাকায়। আর নিলামে সেই কমলা কিনেছেন এক যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি গোলাপগঞ্জেরই বাসিন্দা। নগদ টাকায় তিনি কমলাটি কিনে নিয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলাম ডাকে ওই কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়।

খবর প্রথম আলোর।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গোলাপগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানী (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দেন। এ সময় আল মাদানী (রহ.) কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। ৫ হাজার টাকায় শুরু হওয়া কমলার নিলাম ডাক চলে প্রায় ২৫ মিনিট। অবশেষে ২ লাখ টাকা দামে বিক্রি হয় কমলাটি।

ওয়াজ মাহফিলে কমলাটি ২ লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ ইয়ামিন। এ টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন, মাহফিলে প্রথমে ৫ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। ক্রমে সেটি বাড়তে থাকে। একপর্যায়ে ১ লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ভাবা হচ্ছিল, সেটি আর তেমন বাড়ানো হবে না। পরে ২ লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে