logo
খবর

আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ

প্রতিবেদক, বিডিজেন০২ জুন ২০২৫
Copied!
আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ
ফাইল ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সোমবার (২ জুন) দ্বিতীয় দফায় সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এই সংলাপের মধ্য দিয়ে ‘জুলাই সনদ’ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশা সরকারের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সোমবার সাড়ে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ সংলাপের উদ্বোধন হওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমরা আশা করছি, দ্বিতীয় দফার আলোচনা খুব শিগগিরই শেষ হবে এবং তারপর জুলাই সনদ নিয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হবে।’

প্রধান উপদেষ্টা, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে কয়েকজনের বক্তব্যের মাধ্যমে শেষ হবে প্রথম দিনের সংলাপ পর্ব। এরপর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। দিনব্যাপী সংলাপের জন্য ২৮টি দল ও জোটকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবারের সংলাপ পর্ব শেষে ঈদের ছুটির পরে পরবর্তী সংলাপ হবে। দ্বিতীয় ধাপের সংলাপের সব অধিবেশন ফরেন সার্ভিস একাডেমিতেই করার পরিকল্পনা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করেছে। দ্বিতীয় ধাপের সংলাপে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টি (ইউপিডিএফ) এবং গণতান্ত্রিক বাম ঐক্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সূত্রে জানা গেছে। এর মধ্যে ইউপিডিএফকে বাদ দেওয়া হয়েছে ‘বিতর্ক ওঠায়’।

ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দলগুলোর মধ্যে বিএনপির প্রতিনিধিদলে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ এবং এনসিপির প্রতিনিধিদলে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সংলাপে অংশ নিতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া, এলডিপি, এবি পার্টি, নাগরিক ঐক্য, ১২ দলীয় জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সিপিবির দুজন করে প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। বাকি ১৯ দলের একজন করে প্রতিনিধির সংলাপে অংশ নেওয়ার কথা।

কমিশন থেকে বলা হয়েছে, বিষয়ভিত্তিক আলোচনা করে সুপারিশগুলো নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। ২৮টি দল ও জোটের একাধিক প্রতিনিধি একসঙ্গে সংলাপে থাকায় সুপারিশের নিষ্পত্তি হতে সময় লাগবে বলে মনে করেছেন তারা। এ ক্ষেত্রে প্রথম চারটি সুপারিশ নিয়ে একাধিক দিন আলোচনা হতে পারে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৫ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৬ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে