logo
খবর

ডিসেম্বরে ৫৪৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৩, রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৬
Copied!
ডিসেম্বরে ৫৪৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৩, রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
রোড সেফটি ফাউন্ডেশনের লোগো। ছবি: বাসস

বিদায়ী ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ৫৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫০৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ১৮৬ জন। বেশির ভাগ প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়।

আজ রোববার (৪ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৭৮ জন। মোট নিহতের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২০৪ জনের, যা শতকরা ৪০ দশমিক ৫৫ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, ডিসেম্বর মাসে সংঘটিত ২৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া, দুর্ঘটনায় ১৩১ জন পথচারী নিহত হন, যা মোট নিহতের ২৬ দশমিক ০৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন, যা শতকরা ১২ দশমিক ৫২।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। পাশাপাশি ৩৮টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১১ জন আহত হন।

সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।

সড়কের ধরন অনুযায়ী দুর্ঘটনার মধ্যে ১৯৪টি জাতীয় মহাসড়কে, ২১৭টি আঞ্চলিক সড়কে, ৫৩টি গ্রামীণ সড়কে, ৭৬টি শহরের সড়কে এবং ৭টি অন্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১১২টি মুখোমুখি সংঘর্ষ, ২১৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১৩৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৮১টি পেছন থেকে আঘাত এবং ৪টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ড্রাম ট্রাক, ডাম্পার, পুলিশভ্যান, তেলবাহী ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক ছিল ২৭ দশমিক ৯৬ শতাংশ। মোটরসাইকেল ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ এবং থ্রি-হুইলার ছিল ১৬ দশমিক ৮১ শতাংশ।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক চাপ, নির্ধারিত বেতন-কর্মঘন্টা না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দায়ী করা হয়েছে।

আরও দেখুন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

২১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্য এবং দিপালীসহ মোট সাতজন নিহত হন।

২ দিন আগে