প্রতিবেদক, বিডিজেন
ভারত সীমান্তের ভেতরে এক দিনের ব্যবধানে খাসিয়াদের গুলিতে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সবুজ মিয়া (২২)। এর আগে বৃহস্পতিবার জৈন্তাপুর সীমান্ত এলাকায় এক বাংলাদেশি কিশোর নিহত হয়।
নিহত সবুজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সবুজ মিয়ার সহযোগীরা তাঁর লাশ বাংলাদেশের ভেতরে নিয়ে আসার পর বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জৈন্তাপুর সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ মো. মারুফ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়। মারুফ জৈন্তাপুরের ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের সবুজ মিয়াসহ কয়েকজন ভারতের ভেতরে খাসিয়া এলাকায় যান। তাঁদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা ছররা গুলি ছোড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন। তাঁর দেহ ভারতের ভেতরে থেকে যায়। ঘটনাটি ভারতের সীমান্ত পিলার ১২৬১ থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ঘটেছে। বিজিবির সদস্যরা খবর পেয়ে সেখানে গেলে বিকেল থেকেই সবুজের নিখোঁজ থাকার বিষয়টি জানায় তাঁর পরিবার। রাত পৌনে ১২টার দিকে সীমান্তের বাংলাদেশ অংশের ভেতরের জঙ্গলে সবুজের সহযোগীরা তাঁর লাশ নিয়ে আসেন। পরিবারের সদস্যরা তখন বিষয়টি বিজিবি ও পুলিশকে জানান।
বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বিজিবি ৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছে। এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।