বিডিজেন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরসরাই থেকে সীতাকুণ্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে খৈয়াছড়া এলাকায় একটি ট্রাক ওই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ চার যাত্রী নিহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
নিহতরা হলো কাজল রেখা, নুরজাহান, শিরিনা এবং ৭ মাস বয়সী শিশু নিহাত।
তারা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
হাটহাজারীতে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে হাটহাজারীতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোহাম্মদ আজওয়াদ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজওয়াদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধুমাহবুবের বাড়ির আলমগীরের ছেলে।
মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই মাদ্রাসা ছাত্র ও এলাকাবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”