logo
খবর

এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির প্রস্তাব অনুমোদন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির প্রস্তাব অনুমোদন
তেল, ছোলা ও চিনি

স্থানীয় চাহিদা মেটাতে এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির কয়েকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) সভায় এ সংক্রান্ত কয়েকটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হতে দেবে না অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ‘বাজারে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য আমরা চারটি পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি।’

তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ‘শিগগিরই আমরা একই কারণে আমদানির দিকে যাব।’

তিনি আরও বলেন, ‘আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করব এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে, যাতে মানুষের ভোগান্তি না হয়।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃথক দুটি প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা লিমিটেড টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি এলপি ৬৮৬ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৩৩ লাখ ৬৬ হাজার এমএমবিটিইউ (এক মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিট) সমন্বিত একটি এলএনজি কার্গো সরবরাহ করবে।

একই কোম্পানি ৬৬৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একই পরিমাণের আরেকটি কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউয়ের মূল্য ১৪ টাকা ৬৫ পয়সা পড়বে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০১ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ছোলা আমদানি করবে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ডিএসএল প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে ৪ হাজার মেট্রিক টন এবং অস্ট-গ্রান্ট পিটিওয়াই লিমিটেড ৬ হাজার মেট্রিক টন ছোলা সরবরাহ করবে।

টিসিবি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) স্থানীয় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে ৫৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল কিনবে।

এ ছাড়া, টিসিবি স্থানীয় সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১২০ টাকা ৯২ পয়সা।

শিল্প মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

এর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কাতারের মুনতাজার থেকে ১৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার আমদানি করবে।

বিআইসিআই সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩৭ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া আমদানি করবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে