logo
খবর

এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না: জন্মাষ্টমীর উৎসবে সেনাপ্রধান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ আগস্ট ২০২৫
Copied!
এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না: জন্মাষ্টমীর উৎসবে সেনাপ্রধান
ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি ও উপজাতি সবাই মিলে অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি।

শনিবার (১৬ আগস্ট) পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

জন্মাষ্টমীর উৎসব ও মিছিলে ‘সম্মানিত অতিথি’ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মো. মঈন খান।

সেনাপ্রধান বলেন, 'আজকের এ দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখব। এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করব।’

‘এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না,' যোগ করেন তিনি।

সেনাপ্রধান বলেন, 'এই দেশ সবার। আমরা সবাই এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই।'

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'এই যে আনন্দঘন সময়, এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত আছেন, এখানে বাদ্য বাজছে। এই আনন্দে আমাদের সঙ্গে নেওয়ার জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

নিজের ছোটবেলার স্মৃতিচারণা করে ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘এটা আমার অনেক পুরোনো জায়গা। এই আজিমপুর, পলাশী; এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এটা আমার অনেক স্মৃতিবিজড়িত জায়গা।’

জন্মাষ্টমীর উৎসব ও কেন্দ্রীয় মিছিলের আয়োজক বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।

আরও দেখুন

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

১ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

২ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

২ ঘণ্টা আগে

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে