logo
খবর

আজ সৌদিতে যাওয়ার ফ্লাইট ছিল আলামিনের, এর আগেই দুর্ঘটনায় নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৭ মার্চ ২০২৫
Copied!
আজ সৌদিতে যাওয়ার ফ্লাইট ছিল আলামিনের, এর আগেই দুর্ঘটনায় নিহত
আলামিন শেখের লাশ বাড়িতে আনার পর দাফনের প্রস্তুতি চলছে। শুক্রবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়ায়। ছবি: প্রথম আলো

সৌদি আরবে যাওয়ার কথা ছিল আলামিন শেখের (৩২); ফ্লাইট ছিল আজ শুক্রবার বিকেলে। এ জন্য গতকাল বৃহস্পতিবার রাতে তিনি পরিপাটি হতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘনায় মৃত্যু হয়েছে তার।

খবর প্রথম আলোর।

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকার যোগানিয়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক আলামিন শেখ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আলামিন কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের আরোহী দুলু শেখ (২৫), নয়ন শেখ (২০) এবং এক পথচারী নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলামিন শেখ চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও এক পথচারী নারী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন সেখানে চিকিৎসাধীন।

আলামিনের বাবা মসলে উদ্দিন আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আজ বিকেলে আমার ছেলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তা আর হলো না। গতকাল রাতে সে বাজারে গিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরল।’

মসলে উদ্দিন জানান, গতকাল গভীর রাতে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ হাতে পেয়েছেন। আজ জুমার নামাজের পর তাঁকে দাফন করা হবে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে