logo
খবর

বিয়ে করেছেন রাবা খান ও আরাফাত মহসিন

প্রতিবেদক, বিডিজেন০৫ এপ্রিল ২০২৫
Copied!
বিয়ে করেছেন রাবা খান ও আরাফাত মহসিন
আরাফাত মহসিন ও রাবা খান। রাবার ফেসবুক পেজ থেকে

বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা।

আরাফাত মহসিন ও রাবা খান। রাবার ফেসবুক পেজ থেকে
আরাফাত মহসিন ও রাবা খান। রাবার ফেসবুক পেজ থেকে

৪ বছর ধরে প্রেম করেছেন তাঁরা। আরাফাত মহসিন গতকাল সাংবাদিকদের বলেন, ‘সবার কাছে দোয়া চাইছি।’

বিয়ের আসরে কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। রাবার ফেসবুক পেজ থেকে
বিয়ের আসরে কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। রাবার ফেসবুক পেজ থেকে

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আরাফাত মহসিন। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে পাওয়া গেছে আরাফাত ও রাবাকে। গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন দুজনেই।

আরাফাত মহসিন ও রাবা খান। ছবি–রাবার ফেসবুক পেজ থেকে
আরাফাত মহসিন ও রাবা খান। ছবি–রাবার ফেসবুক পেজ থেকে

২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’–এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

২ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে