logo
খবর

মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ মে ২০২৫
Copied!
মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় কণ্ঠশিল্পী মমতাজের ৬ দিনের রিমান্ড
মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। আজ বৃহস্পতিবার দুপুরে। ছবি: প্রথম আলো

মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ ২টি মামলার শুনানি হয়।

খবর প্রথম আলোর।

আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করে। তারা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে এবং ফাঁসির দাবিতে স্লোগান দেয়। নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। অন্যদিকে হরিরামপুর থানার হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির করা হলে আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

হত্যা মামলার বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান বলেন, হত্যা মামলা এবং হামলা ও মারধরের পৃথক দুটি মামলায় আদালত আসামি মমতাজের মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই অভিযুক্ত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। অভিযুক্তর প্রতি মানিকগঞ্জবাসী ক্ষুব্ধ। তিনি অবৈধভাবে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। তাঁর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা জেলাবাসীর।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে সাগর হত্যা মামলায় গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬