logo
খবর

কালিয়াকৈরে শ্রমিককে মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

সংবাদদাতা, গাজীপুর১১ মার্চ ২০২৫
Copied!
কালিয়াকৈরে শ্রমিককে মারধরের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা
শ্রমিক অবরোধের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্ট যানজট। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল ১০টার দিকে মৌচাক দোকানপাড় এলাকায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিককে মারধরের প্রতিবাদ ও পোশাক কারখানা খোলার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শ্রমিকেরা মিছিল নিয়ে বিভিন্ন কারখানার গেটে গেলে আশপাশের অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় শ্রমিকেরা মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নেয়। যৌথ বাহিনী ঘটনাস্থলে গেলে ১০টার দিকে তারা মহাসড়ক ছেড়ে আশপাশে সরে যায়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত শনিবার মৌচাকের গ্লোবাল অ্যাপারেলস নামের একটি কারখানায় কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে কর্মীরা। এর জেরে কারখানার ভেতর আন্দোলন শুরু করে শ্রমিকেরা। পরে বিষয়টি মীমাংসা হলেও আজ পর্যন্ত কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রতিবাদ ও কারখানা খোলার দাবিতে আজ বিক্ষোভ করে শ্রমিকেরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে। তাদের আন্দোলনে আশপাশের সাদমা, কোকোলা, মন্ট্রিমস, লিভাসসহ ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

গ্লোবাল কারখানার শ্রমিক রেজাউল ইসলাম বলেন, ‘আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করেছে। এ সময় শ্রমিকেরা কর্মবিরতি ও কয়েকটি দাবি জানায়। তখন কারাখানা কর্তৃপক্ষ সেসব দাবি পূরণের আশ্বাস দেয়। কিন্তু এর পর থেকে কারখানা খুলছে না এবং মারধরের বিচারও হয়নি।’

সাদমা গার্মেন্টসের শ্রমিক লুৎফর রহমান বলেন, ‘শ্রমিকেরা সড়ক অবরোধ করেছে। আমাদের কারখানা ভাঙচুর হতে পারে—এই ভয়ে ছুটি দিয়েছে।’

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল সেলিম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে থানা-পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে