logo
খবর

লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ৩

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জুলাই ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (২৩ জুলাই) সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনার মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর ইনডিপেনডেন্টের।

পুলিশ জানিয়েছে, ওই নারী ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে একা ঘরে বসবাস করতেন। তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মামলার প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে (৩৪) সদর থানায় হস্তান্তর করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর আগে, র‍্যাব ১১–এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া, অন্য দুই অভিযুক্ত তোফায়েল আহমেদ রকি ও রিয়াজ হোসেনকে রায়পুর ও হামছাদী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ জনের নামে মামলা হলে প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ফারুক দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপনাথপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুজনকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ রাস্তাঘাটে চলাচলের সময় অভিযুক্ত ফারুক, রকি ও রিয়াজ তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। তার মেয়ে বাড়ির পার্শ্ববর্তী  মাদ্রাসায় পড়তে গেলে দুপুরের দিকে ফারুকসহ ৩ জন ঘরে ঢুকে লুকিয়ে থাকে। তার মেয়ে মাদ্রাসা থেকে ঘরে এলে মেয়েকে ধারালো চাকুর ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয় অভিযুক্তরা। পরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

অভিযোগে বলা হয়, ধর্ষণের ঘটনায় আত্মসম্মানের ভয়ে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ওই দিন সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর পর ওই গৃহবধূর ব্যবহৃত ইমো অ্যাকাউন্টে তাঁর স্বামীর কাছে পাঠানো অডিও রেকর্ড পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এ ঘটনায় তাঁর বাবা আবদুল মতলব বদু বাদী হয়ে সদর থানায় ৩ জনের নামে মামলা করেন।

সূত্র: ইনডিপেনডেন্ট

আরও দেখুন

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

১ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

১ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

১ ঘণ্টা আগে

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে