logo
খবর

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মে ২০২৬
Copied!
আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে কঠোর দূতাবাস
ঢাকার আমেরিকান দূতাবাসের লোগো। ছবি: বাসস

শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আরও কঠোর হয়েছে দেশটি। সম্প্রতি মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, কোনো ভ্রমণকারী যদি কেবল এই উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেন, তবে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

ঢাকায় নিয়োজিত আমেরিকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গুরুত্ব সহকারে যাচাই করেন। যদি কোনো কর্মকর্তার মনে হয় যে, আবেদনকারীর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে নবজাতকের জন্য আমেরিকান নাগরিকত্ব নিশ্চিত করা, তবে প্রচলিত আইন অনুযায়ী তিনি ভিসা আবেদন বাতিল করতে পারেন।

২০২০ সাল থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নীতিমালায় এই পরিবর্তন আনা শুরু হয়, যা বর্তমান ২০২৬ সালে আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।

ভিসা আবেদনকারীদের প্রতি বাংলাদেশে নিয়োজিত দূতাবাসের পরামর্শ হলো, সাক্ষাৎকারের সময় সবসময় সত্য তথ্য প্রদান করা। কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা বললে কেবল বর্তমান আবেদনই বাতিল হবে না, বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা আসতে পারে।

আরও দেখুন

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান অনিয়মিত (অবৈধ) কর্মীদের বৈধকরণ এবং সম্ভব হলে আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও উত্থাপন করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস পায়, সে বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১ দিন আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

২ দিন আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে