logo
খবর

নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়: বাম জোট নেতাদের যৌথ বিবৃতি

প্রতিবেদক, বিডিজেন৩১ মে ২০২৫
Copied!
নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়: বাম জোট নেতাদের যৌথ বিবৃতি

বাম গণতান্ত্রিক জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপান সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যকে ‘অসত্য, দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। জোটের নেতারা বলেন, ‘রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরকম বক্তব্য শুধু দেশের জন্য নয়, তার নিজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং এটি সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।’

জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত নিক্কেই সম্মেলনে ড. ইউনূস বলেন, ‘একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না।’ বাম জোট নেতারা এই মন্তব্যকে ‘সত্যের অপলাপ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলেন, ‘শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত ৫০টিরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন চায়।’

শুক্রবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে বাম জোটের নেতারা আরও অভিযোগ করেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অপকৌশলের অংশ হিসেবেই নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এজন্য তিনি বিদেশে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত একটি নতুন রাজনৈতিক দল এবং একাত্তরের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী চিহ্নিত কয়েকটি উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে তৎপর। তারা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ভয়াবহ করে তুলতে চাইছে।’

বাম নেতারা দ্রুত প্রয়োজনীয় নির্বাচনসংক্রান্ত সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬