logo
খবর

চট্টগ্রামে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ভূমি ধসের সতর্কতা

সংবাদদাতা, চট্টগ্রাম০১ জুন ২০২৫
Copied!
চট্টগ্রামে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ভূমি ধসের সতর্কতা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল টানা বর্ষণে প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে গত ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখানে। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এ ব্যাপারে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকে।

চট্টগ্রাম বিভাগীয় আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, রোববার (১ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ৩ দিন চলা বৃষ্টি আগামী কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে নগরীর জিইসি, কাতালগঞ্জ ও অক্সিজেনসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হয়েছে।

মুরাদপুরের একটি ট্রাভেল এজেন্সির কর্মচারী মহিউদ্দিন বলেন, 'বৃষ্টির কারণে আজ রাস্তায় অনেক কম গাড়ি ছিল। অফিসে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।'

নগরীর ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। পাহাড়ের কাছাকাছি বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

৪ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৬ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৭ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৭ ঘণ্টা আগে