logo
খবর

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জুলাই ২০২৫
Copied!
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গুলশান এলাকায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশান এলাকার ৮৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সদস্য মো. সাকাদাউন সিয়াম (২২) ও সাদাব (২১) এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫) ও সদস্য আমিরুল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে ওই ৫ জন শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে। সে সময় তিনি বাড়িতে না থাকায়, ৫ জন তাঁর স্বামীর কাছে এই দাবি জানায়।'

হাফিজুর আরও বলেন, 'অভিযোগ রয়েছে, ১৭ জুলাই তারা ওই বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা নিয়েছিল। শনিবার সন্ধ্যায় তারা বাকি ৪০ লাখ টাকা নিতে আবার যায়।'

'পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করি,' বলেন তিনি।

হাফিজুর জানিয়েছেন, শাম্মী আহমেদের স্বামী আবু জাফর এ বিষয়ে একটি চাঁদাবাজির মামলা করবেন।

এদিকে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্না, সিয়াম ও সাদাবকে সাংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সাংগঠনটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রসংসদের দুই নেতা বহিষ্কার

শনিবার রাতে পৃথক ২টি জরুরি বিজ্ঞপ্তিতে সংগঠনের ২ নেতাকে স্থায়ী বহিষ্কারের কথা জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান৷ তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক ছাত্রসংসদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে কতিপয় ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে সেখানে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায়৷ গঠনতন্ত্রের ধারা ৩.১ অনুযায়ী, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চাঁদাবাজির সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানের নির্দেশনায় তাঁদের সংগঠনের সব পর্যায়ের দায়িত্ব ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে৷ একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ছাত্রসংসদ অনুরোধ জানাচ্ছে৷

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে