logo
খবর

সৌদি আরব ও মালয়েশিয়াগামী প্রবাসী কর্মীদের বিমান ভাড়ায় বিশেষ ছাড়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
সৌদি আরব ও মালয়েশিয়াগামী প্রবাসী কর্মীদের বিমান ভাড়ায় বিশেষ ছাড়

সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইটের ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ‘ওয়ার্কার ফেয়ার’ নামে এই সুবিধা প্রায় ৪ মাস পর্যন্ত চলবে। তবে এই সুবিধা মিলবে শুধু নতুন কর্মী ভিসা এবং ওয়ান ওয়ে (একক যাত্রা) টিকিটের ক্ষেত্রে।

খবর আজকের পত্রিকার।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এ তথ্য জানিয়েছে।

ট্রাভেল এজেন্টদের কাছে পাঠানো বিমানের ই-মেইলে বলা হয়েছে, ‘ওয়ার্কার ফেয়ার’ নামে বিমানের এই উদ্যোগের আওতায় ঢাকা থেকে সৌদি আরবের ভিত্তি ভাড়া (কর বাদে) হবে ৩৬০ ইউএস ডলার। আর ঢাকা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৫০ ডলার এবং ঢাকা ছাড়া অন্য কোনো জায়গা থেকে কুয়ালালামপুরের ভিত্তি ভাড়া হবে ১৭৫ ডলার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, নতুন ভাড়ায় ঢাকা-কলালামপুর রুটে একক যাত্রায় টিকিটের দাম পড়বে ২৮ হাজার ১৭৮ টাকা এবং ঢাকা-জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ৫৪ হাজার ৫৪ টাকা।

এখন ট্রাভেল এজেন্টদের কাছে ঢাকা থেকে সৌদি আরবের জন্য ভিত্তি ভাড়া দিতে হয় ৪০০ থেকে ৪৮০ ডলার। আর মালয়েশিয়ার জন্য এই ভাড়া পড়ে ৩০০ থেকে ৩৫০ ডলার।

বিমান কর্তৃপক্ষ বলেছে, ১০ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসার প্রয়োজন হবে। ওমরাহ ভিসা, ফ্যামিলি ভিজিট বা রেসিডেন্স ভিসাধারী যাত্রীরা এই ভাড়া সুবিধা পাবেন না।

আবার টিকিট স্বেচ্ছায় পরিবর্তন, রিফান্ড চার্জ এবং অন্য সমস্ত শর্তাবলী ভাড়া পরিচালনার নিয়ম অনুযায়ী হবে। ভাড়া যেকোনো সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই পরিবর্তন হতে পারে।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদি আরব এবং মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল আটাব। আজ বিমান সেই দাবি মেনে নিয়েছে। তারা চিঠির মাধ্যমে আটাবকে এই তথ্য নিশ্চিত করেছে। এখন থেকে নতুন শ্রমিকেরা কম খরচে ওই দুটি দেশে যেতে পারবেন।’

গত ২২ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব‍্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছিল আটাব। এ দাবির পরিপ্রেক্ষিতে আজ ১১ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিক যাত্রীদের জন‍্য লেবার ফেয়ার নির্ধারণ করেছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

১ ঘণ্টা আগে

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

২ ঘণ্টা আগে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

১ দিন আগে