logo
খবর

শেখ হাসিনার পরিবারের নামে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে হাইকোর্টের কমিটি গঠন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ অক্টোবর ২০২৪
Copied!
শেখ হাসিনার পরিবারের নামে রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে হাইকোর্টের কমিটি গঠন
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ৬ জনের নামে পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগের তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

হাইকোর্টের সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীকে প্রধান করে আইনজীবী জসিমউদদীন সরকার ও প্রকৌশলী আলমগীর হাসিনের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে।

কমিটিকে একইসঙ্গে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দে অনিয়মও তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে পরবর্তী ৪ মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

জনস্বার্থে করা এক রিটের রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।

রুলে প্লট বরাদ্দের সঙ্গে জড়িত ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান, পূর্বাচল প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেজওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিক রুপান্তিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান ও নূর মুহাম্মদ আজমী। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দীন বলেন, ২৬ হাজার প্লটের মধ্যে ৮৫৬টি আদালতে পর্যালোচনা করে দেখিয়েছি যে অনেকের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, যাদের শুধু ঠিকানা লেখা আছে অস্ট্রেলিয়া, আমেরিকা ও লন্ডনের ঠিকানা। অসংখ্য আইডিতে তথ্য নেই। শুধু দেওয়া আছে, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ। আদালত রুলসহ আদেশ দিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনা পরিবারের নামে ৬০ কাঠা প্লটসহ সব অবৈধ প্লট বরাদ্দ কেন বাতিল করা হবে না, তা রুলে জানতে চেয়েছেন। বরাদ্দের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তাও জানতে চেয়েছেন। হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি করেছেন। এই কমিটির দায়িত্ব হচ্ছে ২০০৯ থেকে এ পর্যন্ত সব অবৈধ প্লট বরাদ্দের বিষয়ে তদন্ত করবে। 

এর আগে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ১১ সেপ্টেম্বর ওই রিট করেন। রিট আবেদনকারী ১০ আইনজীবী হলেন মো. রেজাউল ইসলাম, আল রেজা মো. আমির, মো. গোলাম কিবরিয়া, মোহাম্মদ হারুন, মো. বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, হাসান মাহমুদ খান, শাহীনুর রহমান, মো. জিল্লুর রহমান ও ইসমাইল হোসেন।

আরও দেখুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি

বৈঠকে শ্রমবাজার খোলা ও ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের সাক্ষাৎ

বৈঠকে তারা শ্রম সম্পর্ক বিষয়ে আলোচনা এবং শ্রমিক শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২ দিন আগে

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের ১৩ দেশ

ভিসা সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের ১৩ দেশ

১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩ দিন আগে

কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

কৃষিতে প্রযুক্তি নির্ভর আয়বর্ধক কার্যক্রম বিষয়ে পিকেএসএফে জ্ঞানবিনিময় সভা

বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে টেকসইভাবে জমির উর্বরতা ব্যবস্থাপনা, উচ্চফলনশীল ও ঘাত-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ অত্যন্ত জরুরি।

৪ দিন আগে