শরীফুল আলম

মনে মনে তো অনেক দূরই চলে যাওয়া যায়, কিন্তু ফিরে আসাটা আসলেই খুবই কষ্টকর। মনোযোগ দিয়ে আপনি যতই ভালোবাসুন না কেন, বুদ্ধিমত্তা ও সংকল্পের দৃঢ়তার কম্বিনেশান থাকতেই হবে।
এই পৃথিবীর বেশির ভাগ উগ্রতাকে পছন্দ করে না, সবাই স্নিগ্ধতাকেই পছন্দ করে। ভুল আর অন্যায়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কোনটা ভুল আর কোনটা অন্যায় তা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনার ভুলে আপনি ঠকে গেলে ধরেই নিতে হবে জেতার গুণাগুণ আপনার মধ্যে আদৌ নেই।
মানুষের হরেক রকমের আফসোস আছে, কারও সৌন্দর্য নিয়ে, কেউ আবার ফিগার নিয়ে। তবে বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি কোথায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে।
তবে ‘বিয়ে জোর করে আমাদেরকে একগামী করে অধীনস্থ করতে বাধ্য করে। কিন্তু মনে মনে আমরা সবাই বহুগামী। মূলত বিয়ে মানুষের শিল্পস্বত্তার বৈচিত্রকে হত্যা করে।’
তারপরেও আমি বলি প্রত্যেকটা নারী/পুরুষ কিম্বা স্বামী/স্ত্রীর উচিত কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা নির্দোষ ঘুম ঘুমানো।
আমি এই দেশে একটা দীর্ঘ লম্বা সময় বসবাস করছি। আমি দেখেছি এখানে রাস্তাঘাটে দাঁড়িয়ে কেবলমাত্র খাবারের জন্য যৌনতা বিক্রি করতে। এখানে এই দেশে আমাদের দেশের মতো রাস্তাঘাটে শ্রম বিক্রি হয়, তবে শ্রমের বিনিময়ে।
জাপানেও শুরু হয়েছে সেপারেশান ম্যারেজ অর্থাৎ বিয়ে করছি একত্রে না থাকার শর্তে। মূলত যারা ইনসিকিউরিটি আর কনফিডেন্সের অভাবে ভোগে তাদের পোটেনশিয়াল থাকা সত্ত্বেও হতাশা তাদের বেশি কাজ করে।
এই শ্রেণিভুক্ত মানুষগুলোকে আমৃত্যু লড়াই করেই বেঁচে থাকতে হয়। এদের জন্য জীবন কঠিন, এরা কখনো কখনো তাই নিজেকে আনইমপরট্যান্টও ভাবে। তবে আমি বলি গল্প তৈরি হয় কেবল সফল মানুষদের জন্য, এটা মনে রাখতে হবে।
যা হোক, আমরা মানুষ, আমরা এখনো এতটা সামর্থবান হয়ে উঠি নাই যে, নৈতিকতায় আমাদেরকে বেঁধে ফেলা যাবে। তারপরেও আমি মানুষ, মানুষকেই আমার ভীষণ ভয়, সামাজিকতাকেই আমার ভীষণ ভয়। এত কিছুর পরেও এই মানুষেই আমার আনন্দ, মানুষ কেউ একা নয় মানুষ নিজে নিজেই একা হয়।
—শরীফুল আলম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।
রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।