logo
খবর

চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ প্রবাসী যুবকের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ মার্চ ২০২৫
Copied!
চাঁদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ প্রবাসী যুবকের মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ইতালিপ্রবাসী যুবক নিহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

নিহতরা হলেন—ইতালিপ্রবাসী মো. অভি দেওয়ান (১৮) ও মো. নিলয় মিয়া (২০)। অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালাম দেওয়ানের ছেলে এবং নিলয় একই এলাকার মো. সেলিম হোসেনের ছেলে। তারা অভিভাবকদের সঙ্গে ইতালি বাস করতেন বলে স্বজনেরা জানান। নিলয় সম্পর্কে অভির খালাতো ভাই।

Md. Avi Mia and Md. Niloy Mia

স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে মোটরসাইকেলে করে ২ ভাই নিলয় ও অভি জামা কেনার জন্য যাচ্ছিলেন। পুরান বাজার পার না হতেই প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জনেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক  ডা. মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় অ্যাম্বুলেন্সে নিলয়ও মারা যায়।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুটি লাশের সুরতাহল করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল কাভার্ডভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যানের চালক পালিয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে