logo
খবর

প্রবাসীর বাবা ও স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৯ জুলাই ২০২৫
Copied!
প্রবাসীর বাবা ও স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের সন্দেহ হত্যাকাণ্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডল গ্রাম থেকে সৌদিপ্রবাসীর বাবা ও স্ত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।

খবর দ্য ডেইলি স্টার বাংলার।

নিহতরা হলেন—সৌদি প্রবাসী শাহজাহানের বাবা আফতাব হোসেন (৭০) এবং তাঁর স্ত্রী রিভা খাতুন (৩৬)।

আজ বুধবার (৯ জুলাই) সকালে তাদের মরদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানান দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি বলেন, 'মঙ্গলবার রাত ৯টার পর যেকোনো সময় দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।'

'ঘটনার তদন্ত চলছে। হত্যার পেছনে কী কারণ, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না', তিনি আরও বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান সাংবাদিকদের জানান, আফতাব হোসেনের গলায় দড়ি ও রিভা খাতুনের গলায় ওড়না ফাঁস দেওয়া ছিল।

তিনি বলেন, 'পূর্ব শত্রুতা, চুরি বা অন্য কোনো উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে—এসব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে।'

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে