বিডিজেন ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল। গতকাল রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
খবর প্রথম আলোর।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সোহেল রানা (২৮)। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া–আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা–যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।