বিডিজেন ডেস্ক

বন্ধুকে মোটরসাইকেলের পেছনে নিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্কের দিকে যান নাঈমুল হোসেন (২৪)। সেখানে বন্ধুকে নামিয়ে দিয়ে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ফিরছিলেন তিনি। ফিরতি পথে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন নাঈমুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
খবর প্রথম আলোর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে মিরসরাইয়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম গেটে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নাঈমুল হোসেন উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার ইসলামপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে এবং নিজামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে এক বন্ধুকে নামিয়ে দিয়ে বারইয়ারহাট পৌর বাজারে ফিরছিলেন নাঈমুল হোসেন। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিয়েছে তাকে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর আমার ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।’
সূত্র: প্রথম আলো

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।