প্রতিবেদক, বিডিজেন

অভিনেত্রী রুনা খান এবার ঈদে ওটিটিতে ৩টি ভিন্ন কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন। ২টি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ২টি সিরিজ ও একটি সিনেমা। হইচইয়ে দেখা যাবে সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, অন্যদিকে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘পাপ কাহিনী’ নামের সিরিজ এবং সিনেমা ‘নীলামন্থন’।
আব্বাস নামের এক ট্রাকচালকের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়া। ৭ জেলায় ৭টি বিয়ে করেছে আব্বাস। ৭ বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে ৭ সংসার সামলায় সে। ৮ নম্বর বিয়ে করার পর তাঁর জীবনে শুরু হয় সমস্যা। এই সিরিজে রুনা খান অভিনয় করেছেন আম্বিয়া চরিত্রে। আম্বিয়া আব্বাসের ৬ নম্বর স্ত্রী।
আম্বিয়া খুব আত্মবিশ্বাসী ও চড়া মেজাজের। বাবার দেওয়া খাবার হোটেল চালায়। তাঁর আরেকটি ইচ্ছা ওয়ার্ড কমিশনার হওয়া এবং আব্বাসের ট্রাকে চড়ে শহরজুড়ে নিজের নির্বাচনী প্রচার করা।
সম্প্রতি এই সিরিজের ট্রেলার প্রকাশের পর নজর কেড়েছেন রুনা খান। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ প্রমুখ।
৫ জুন হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। বোহেমিয়ান ঘোড়া নিয়ে রুনা বলেন, ‘গল্প, নির্মাণ, অভিনয়শিল্পী সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। ট্রেলার প্রকাশের পর অনেক প্রশংসা পেয়েছি। আশা করি পুরো সিরিজটি সবাই পছন্দ করবে।’
অন্যদিকে তৌফিক এলাহীর নীলপদ্ম সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। অভিনয়ের জন্য প্রথমবার গিয়েছিলেন দৌলতদিয়ার যৌনপল্লিতে। সেখানেই হয়েছে শুটিং। সিনেমায় রুনার চরিত্রের নাম নীলা বা নীলপদ্ম। যৌনপল্লিতেই তার জন্ম ও বেড়ে ওঠা।
এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ। চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে নীলপদ্ম।
সিনেমাটি নিয়ে রুনা বলেন, ‘নীলাকে দিয়েই নির্মাতা দেখাতে চেয়েছেন যৌনকর্মীদের জীবনসংগ্রাম, তাদের আর্থসামাজিক অবস্থান, তারা সমাজকে কীভাবে দেখে, সমাজ তাদের কীভাবে দেখে ইত্যাদি বিষয়। এ কাজের সুবাদে জীবনে প্রথম দৌলতদিয়ার যৌনপল্লিতে গিয়েছি। সেখানেই শুটিং হয়েছে সিনেমাটির।’
একই প্ল্যাটফর্মে ঈদ উৎসবে দেখা যাবে রুনা খান অভিনীত ‘পাপ কাহিনী’। তিন পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প নিয়ে এই সিরিজ। রুনা খানের চরিত্রের নাম রুপা। তাঁর স্বামী মফিজ চরিত্রে অভিনয় করেছেন জয়। এতে ২টি ভিন্ন লুকে দেখা যাবে রুনা খানকে। গ্রামের এক গৃহবধূ রুপার গল্প দিয়ে শুরু, সেই রুপা গল্পের ধারাবাহিকতায় হয়ে ওঠে শহরের আধুনিক এক নারী। আরও আছেন মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”