logo
খবর

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য অনুপযুক্ত: সালাহউদ্দিন

প্রতিবেদক, বিডিজেন২৮ জুন ২০২৫
Copied!
পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য অনুপযুক্ত: সালাহউদ্দিন
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেগুনবাগিচা, ঢাকা। ২৮ জুন ২০২৫। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রেক্ষাপট ও রাজনৈতিক সংস্কৃতিতে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এই প্রক্রিয়াকে ‘জটিল’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান, তাদের একটু উদ্দেশ্য আছে। হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া।’

আজ শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কেউ রাজনৈতিক দাবি হিসেবে উত্থাপন করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপর চাপিয়ে দেওয়ার কোনো মানে নাই। কোনো দল তাদের অবস্থান থেকে চাইতেই পারে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে আমাদের সঙ্গে সংস্কার কমিশনের যে আলাপ-আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐকমত্য পাইনি। তা ছাড়া, বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি এবং সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা নতুন ধারণা। যার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে। আমরা দেখেছি, এই দেশের জন্য এটি প্রযোজ্য নয়।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ আছি, এ দেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্যই আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের অসংখ্য জীবন হারাতে হয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবে। তা ছাড়া প্রয়োজনে এমপিদের কাছে যে তারা যাবেন, নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।’

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের আভাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের যে প্রস্তাব এসেছে, সেটা তখনই কার্যকর হবে, যখন উনি [প্রধান উপদেষ্টা] নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সে বার্তাটা দেন, নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন উভয় পক্ষের পক্ষ থেকে যখন জাতিকে জানানো হবে, তখনই আশ্বস্ত হবো যে আমরা সেই সময়েই নির্বাচনটা পাচ্ছি।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬