logo
খবর

চট্টগ্রামে মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নিহত জাহাঙ্গীর আলম। ছবি: প্রথম আলো

চট্টগ্রামে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাউজান উপজেলায় এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৫৫)। আহত ব্যক্তির নাম মুহাম্মদ আব্বাস (৩৮)। দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের পাশে তাঁদের গুলি করে সন্ত্রাসীরা।

নিহত জাহাঙ্গীর আলম রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসদ আলী মাতব্বর পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের শুঁটকির পাইকারি ব্যবসা করেন। এ ছাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে তার।

আহত মুহাম্মদ আব্বাস জাহাঙ্গীরের মালিকানাধীন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে চট্টগ্রাম নগর থেকে গ্রামে আসেন জাহাঙ্গীর। এরপর তিনি তার প্রতিষ্ঠানের ওই ব্যবস্থাপকসহ একটি মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা দুজনকে আঘাত করে মোটরসাইকেল থেকে নিচে ফেলে দেয়। এরপর দুজনকে মাথার পেছনে গুলি করে তারা। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা ঘটনাস্থলে আসে। জাহাঙ্গীরের মৃত্যু নিশ্চিত করে তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে পালিয়ে গেছে। নিহত জাহাঙ্গীর আলমের চাচা আবু বক্কর প্রথম আলোকে বলেন, গুলির শব্দ যখন তাঁরা শুনতে পান, তখন মসজিদে খুতবা চলছিল। পরে মসজিদ থেকে বাইরে এসে দেখেন গুলিবিদ্ধ দুজন পড়ে রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনের চিকিৎসা চলছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

১১ ঘণ্টা আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

১ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

২ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

২ দিন আগে