logo
খবর

প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ ডিসেম্বর ২০২৫
Copied!
প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি বৃত্তি, আবেদনের শেষ তারিখ ২৫ ডিসেম্বর
ছবি: এআই দিয়ে তৈরি

২০২৫ সালে এসএসসি পাসের পর বিভিন্ন কলেজে অধ্যয়নরত এবং ২০২৪ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম চলছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (আইআরপি) উপসচিব মো. ইমরান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কর্মীর মেধাবী সন্তান যারা ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা কোর্সে (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজে (১ম সেমিস্টার /বর্ষে) অধ্যয়নরত ও বাংলাদেশ কারগরি শিক্ষাবোর্ড থেকে ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (১ম সেমিস্টার /বর্ষে) অধ্যয়নরত তাদের কাছ থেকে শর্তসাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আরও বলা হয়, ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৭৫ পেতে হবে। আর ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৮০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ৪.৫০ থাকতে হবে। ২০২৪ সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৩.৫০ থাকতে হবে। তবে প্রবাসে মৃত কর্মীর সন্তান এসএসসি/এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ৩.০০ পেলেই আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

১. মা–বাবা প্রবাসী কর্মী হওয়ার সাপেক্ষে প্রমাণক হিসেবে বিএমইটির বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপোর্টের কপি/ WEWB-সদস্যপদের পাসপোর্টের কপি।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মোবাইল ফোন নম্বরসহ প্রত্যয়নপত্র।

৩. প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে দূতাবাসের প্রত্যয়নপত্র।

৪. শিক্ষার্থীর যেকোনো ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বরসহ স্টেটমেন্ট।

৫. শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর।

৬. শিক্ষার্থীর এনআইডি কার্ডের কপি।

আবেদন প্রক্রিয়া

শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য www.wewb.gov.bd অথবা http://stipen.wewb.gov.bd/stipend লিংকে ভিজিট করুন।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ২৪/৭ ‘প্রবাসবন্ধু কলসেন্টার‘–এ দেশ থেকে ১৬১৩৫ (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও দেখুন

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৩ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৬ দিন আগে