logo
খবর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
ফিল সিমন্স। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ফিল সিমন্স টাইগারদের দায়িত্ব নেওয়ার জন্য ঢাকায় পৌঁছেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম‍্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তাঁর মিশন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিমন্সের সঙ্গে তাদের চুক্তি ছয় মাসের জন্য। মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পর্যন্ত।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যাবে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, জাতীয় দলের একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ববর্তী কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর সিমন্সকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফলে দুই বছরের চুক্তিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁর দায়িত্বের মেয়াদ থাকলেও আগেভাগেই সরে যেতে হলো লঙ্কান কোচকে।

সংবাদ সম্মেলনে ফারুক বলেন, “বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব।”

একইসঙ্গে অন্তর্বর্তী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ফারুক বলেন, “দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা অন্তর্বর্তী প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ফিল সিমন্সকে অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন।”

মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এমনকি চুক্তি নিয়ে বিসিবির সঙ্গেও তিনি অসদাচরণে জড়িয়েছিলেন।

এ বিষয়ে ফারুক বলেন, “দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেসব বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যাহতির চিঠি দিয়েছি।”

বিসিবি সভাপতি হওয়ার আগেই হাথুরুসিংহেকে ছাঁটাই করবেন বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। পরবর্তীতে পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যের কারণে টিকে গিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। তবে ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা হয়নি তাঁর।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৫ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১১ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১২ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১২ দিন আগে