logo
খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্যকে গুলি করে হত্যা

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) পানছড়ি উপজেলার শান্তিরঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

ইউপিডিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে তাদের তিন নেতাকর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির শব্দ শুনেছেন, তবে দুর্গম এলাকায় হত্যাকাণ্ড ঘটায় লাশ উদ্ধার করতে সময় লাগবে।

এর আগে ২৪ জানুয়ারি খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি গ্রামে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে ইউপিডিএফ।

উল্লেখ্য, পাহাড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিরোধে জড়িয়ে আছে, আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস), জনসংহতি সমিতি (এমএন লারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে