logo
খবর

নির্বাচন করতে দেরি হলে বসে থাকবে না বিএনপি: গয়েশ্বর রায়

প্রতিবেদক, বিডিজেন২৫ অক্টোবর ২০২৪
Copied!
নির্বাচন করতে দেরি হলে বসে থাকবে না বিএনপি: গয়েশ্বর রায়
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে না হলে দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘আমরা চাই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সংসদ ও সরকার গঠন করবেন। এটাই ছিল বিপ্লবের মূল বিষয়।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খা হলে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে ‘দেশে বর্তমান প্রেক্ষাপটে অন্তবর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, ‘আমরা কী চাই? শুধু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিক জনগণ ভোট দিয়ে একটি সংসদ ও সরকার গঠন করবে। এটাই তো বিপ্লবের মূল বক্তব্য। এ কারণে ওনাদের মতো(অন্তবর্তী সরকারের) জ্ঞানীগুণী ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

নির্বাচন করার জন্য যতটুকু সময় দরকার, সেই সময়টুকু বিএনপি দেবে বলে উল্লেখ করে তিনি বলেন, সেই সময় অতিক্রান্ত হলে জনগণনির্ভর বিএনপি অবশ্যই ঘরে বসে চিনাবাদাম খাবে না। প্রকৃত বাস্তবতায় যেটা করার, সেটা ভবিষ্যতে করব।

গয়েশ্বর রায় বলেন, ‘আপাতত আমরা কিছু দিন দেখি। তারপর যা করিয়াছি অতীতে, ভবিষ্যতে তা–ই করিব। মৃত্যুর পরোয়ানা আমাদের কাছে বড় না। মরতে যখন প্রস্তুত আছি, মারতে আমাদের কেউ পারবে না।’

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে গয়েশ্বর রায় বলেন, ‘কিছু রাজনৈতিক দল আছে, তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয়—ক্ষমতায় আসছে…তাদের মাপটাই অন্য রকম। তাদের নাম নাই–বা বললাম।’

‘তারা নির্যাতিত নিঃসন্দেহে। তবে এ দেশটা স্বাধীন করে নাই, আমরা করেছি। যারা স্বাধীন করেছে, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী এবং এই স্বাধীনতার নেতৃত্ব ও যুদ্ধের আহ্বান, স্বাধীনতার আহ্বান করেছিলেন সেই জিয়াউর রহমান…দেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনিই,’ যোগ করেন তিনি।

গয়েশ্বর রায় বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া এই সরকারের দায়িত্ব আছে বলে আমার মনে হয় না। দেখি মাঝেমধ্যে কিছু লোক যায়–আসে। তারা একটু পুলকিত হয় যে এই সরকারের প্রধান উপদেষ্টার সাথে ছবি তোলে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আপনাকে দেখার মতো অবস্থা হয় নাই, না দেখাই ভালো।’

নিষিদ্ধ প্রসঙ্গে

গয়েশ্বর রায় বলেন, ‘যা–ই করেন….আফটার এফেক্ট কী হবে…, কাজকে ঘৃণা করেন, জাতিকে নয়।’ তিনি আরও বলেন, ‘যারা এখনো বিভিন্ন সংগঠনের নামে অত্যাচার করছে, মানুষ খুন করছে, লুট করছে, তারা তো আরামেই আছে। তাদের ঘরে ঘরে বিচার করেন। অর্থাৎ অন্যায় করলে তার পরিণাম কী হয়, দৃষ্টান্ত স্থাপন করেন। এতগুলো লোক সীমান্ত অতিক্রম করল, এতগুলো লোক দেশ-বিদেশে গেল…. কার বদৌলতে? কে তাদের পালাতে উৎসাহিত করেছে, সাহায্যে করেছে, এর জবাব কে দেবে?’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো কেন এখনো প্রত্যাহার হয়নি, তা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘কেন এখনো দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়নি। সে জন্য বলছি, সরকার বদলে গেছে, কিন্তু তুমি আমি একই আছি...কাছে আর দূরে।’

দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর রায়।

‘জাগ্রত বাংলাদেশ’–এর সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেলন হোসেন শাহীন প্রমুখ বক্তব্য দেন।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৩ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৪ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৪ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৭ দিন আগে