সংবাদদাতা, সিলেট

একটি সিন্ডিকেট বিমানের টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য ও কৃত্রিম আসনসংকট তৈরি করছে। তবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) সিলেট শাখা তাদের বিরুদ্ধে কাজ করছে। বিমানের টিকিটের বাজারকে সিন্ডিকেটমুক্ত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার বিকেলে (৩০ এপ্রিল) সিলেট নগরের জল্লারপাড় এলাকায় আটাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ছাড়া, বিমানের টিকিটের দাম দ্বিগুণ, তিন গুণ করার সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান জিয়াউর রহমান খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিমানের টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আটাব দৃঢ় অবস্থান নেওয়ায় বর্তমান কমিটির বিরুদ্ধে একটি মহল মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। অথচ আটাবের বর্তমান কমিটি সবার ব্যবসা করার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিমানের টিকিটের বাজারকে সিন্ডিকেটমুক্ত করতে নিরলসভাবে কাজ করছে।
টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য ও কৃত্রিম আসনসংকট তৈরি করা সিন্ডিকেটের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি আটাব সংবাদ সম্মেলন করেছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হলে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে টিকিটের উচ্চমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং একটি পরিপত্র জারি করে। এতে আটাবের বর্তমান কমিটি সরকারকে সার্বিক সহযোগিতা করে। এর ফলে সিন্ডিকেটের সদস্যরা টিকিট ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই ক্ষুব্ধ হয়ে ওই সিন্ডিকেট আটাবের কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আটাব সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী।
বক্তব্য দেন আটাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় অন্য নেতাদের মধ্যে আবদুল হক, খন্দকার সিপার আহমেদ, আবদুল কাইয়ুম, মনসুর আলী খান, মোতাহার হোসেন বাবুল, জহিরুল কবীর চৌধুরী, সৈয়দ আবদুল কুদ্দুছ, আবদুল কাদির, তাজুল ইসলাম, মহিবুল হক, ইশরার আহমদ, আবদুল ওয়াদুদ, আতিকুর রহমান, আবদুল মালিক, তৈয়বুর রহমান, মিসবাউল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।