প্রতিবেদক, বিডিজেন

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১৯ জন।
আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। তাদের ১ জনের বয়স ৬১-৭০ বছর, ১ জনের ৭১-৮০ বছর ও ১ জনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১ জন ঢাকা ও ২ জন চট্টগ্রাম বিভাগের। ৩ জনের ১ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৮ জন মারা গেছে। তাদের মধ্যে চলতি বছর মারা গেছে ১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছে ৪৫২ জন।

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”
ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।
প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।