logo
খবর

লোকসানের মুখে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা, দুশ্চিন্তায় প্রবাসীরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৪
Copied!
লোকসানের মুখে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা, দুশ্চিন্তায় প্রবাসীরা
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: বিমানের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পথে আগামী ৩১ মার্চের পরের বিমান টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে এ শঙ্কা। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে রুটটিতে ফ্লাইট চালু রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

খবর প্রথম আলোর।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা বলছেন, ২০১৯ সালের অক্টোবর থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু হয়। এর পর থেকে মাসে গড়ে ১০ থেকে ১২ কোটি টাকা লোকসান হচ্ছে। এ রুট কীভাবে লাভজনক করা যায়, সে বিষয়ে পর্যালোচনা করে দেখছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভাড়া কম হওয়ায় সিলেট-ম্যানচেস্টার রুটে প্রতিনিয়ত লোকসান হচ্ছে। জাপানের নারিতায় চলাচলকারী ফ্লাইটও এমন লোকসানের মুখে পড়েছিল। পরে সেখানে সপ্তাহে তিনটির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করা ও এর পাশাপাশি ভাড়া কিছুটা বাড়ানো হয়। এতে লোকসান কমাতে পেরেছে বিমান। এখন ম্যানচেস্টার ফ্লাইটের ক্ষেত্রে কী করা হবে, সেটি খতিয়ে দেখছে বিমান কর্তৃপক্ষ। এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে কি না, সে বিষয়ে এখনো কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ গন্তব্যে আগে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হতো। গত অক্টোবর থেকে দুটি ফ্লাইট চলছে। এ পথে অন্য এয়ারলাইনসে আসতে হলে মাঝে অন্য দেশে ট্রানজিট করতে হয়। তাই রুটটিতে ফ্লাইট চালু রাখতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও ম্যানচেস্টার সিটির ওল্ডহাম কাউন্সিলের কাউন্সিলর আবদুল জাব্বার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসরিন জাহানের কাছে পাঠানো চিঠিতে অনুরোধ জানিয়েছেন।

চিঠি পেয়েছেন জানিয়ে সিনিয়র সচিব নাসরিন জাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ রুট নিয়ে কী করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

এদিকে আবদুল জাব্বার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ম্যানচেস্টার শহরে প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। সপ্তাহে দুটি ফ্লাইটে অন্তত ৫০০ বাংলাদেশি দেশে ফেরেন। সে হিসাবে মাসে দুই হাজার জন দেশে আসেন। সরাসরি ফ্লাইট থাকার কারণে প্রবাসীরা নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন। কিন্তু কোনো ধরনের ঘোষণা না দিয়ে ৩১ মার্চের পর টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় প্রবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। এ রুটে ফ্লাইট চালু রাখতে জোর দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে