logo
খবর

রাষ্ট্রপতি ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
রাষ্ট্রপতি ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। তবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীদার। এটা (বিএনপির সঙ্গে বুধবারের বৈঠক) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ। কোনো সিদ্ধান্ত হয়েছে কি না তা সময়মতো আপনারা জানতে পারবেন।

রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বারবার প্রশ্নের জবাবে শফিকুল আলম এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সম্পর্কে আশ্বস্ত করে তিনি জানান, প্রধান উপদেষ্টা সুস্থ আছেন এবং যথারীতি বৈঠক করছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছিলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে আইন উপদেষ্টার অবস্থানকে সরকার সমর্থন করে।

তিনি আরও বলেন, “আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এর আগে রাষ্ট্রপতির বিষয়ে যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত। রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”

সম্প্রতি মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তাঁর কাছে কোনো দালিলিক প্রমাণ নেই।

কথোপকথনটি রবিবার (২০ অক্টোবর) মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’–এ প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন।

আইন উপদেষ্টা বলেন, “গত ৫ অগাস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন আড়াই মাস পর বলছেন, তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এমন কথা বলা স্ববিরোধিতা।”

আসিফ নজরুল দাবি করেন, “তিনি (রাষ্ট্রপতি) মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের শামিল। তাঁর বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কি না তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।”

অবশ্য সমালোচনা ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে সোমবার বঙ্গভবনের পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, “ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪–এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।”

রাষ্ট্রপতিকে পদচ্যুত করার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এদিকে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণজমায়েতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানানো হয়। এ দাবি জানান আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত এ গণজমায়েতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং ৭২–এর সংবিধান বাতিলের দাবিও জানানো হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের দাবি ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে (রাষ্ট্রপতির ডাক নাম) এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে। অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এ সপ্তাহের মধ্যে নতুন করে প্রোকলেমশন অফ রিপাবলিক ঘোষণা করতে হবে। সেটির ভিত্তিতে এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক বলয়ের মতের ভিত্তিতে ২৪ পরবর্তী বাংলাদেশ পরিচালিত হবে।”

আরও দেখুন

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন বলে উল্লেখ করেন।

১৯ ঘণ্টা আগে

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরুল হক বলেন, “বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ এবং সংকুচিত শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মীর প্রেরণের লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।”

২০ ঘণ্টা আগে

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফ ও সানেমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পিকেএসএফের বিভিন্ন কার্যক্রমের ফলে সৃষ্ট কর্মসংস্থানের গুণগতমান সম্পর্কে অধিকতর ধারণা লাভের জন্য পিকেএসএফ এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ এলো ৩ দেশ থেকে

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

২ দিন আগে