logo
খবর

সাদপন্থীদের দেশের কোথাও ইজতেমা না করতে দেওয়ার দাবি জোবায়েরপন্থীদের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ডিসেম্বর ২০২৪
Copied!
সাদপন্থীদের দেশের কোথাও ইজতেমা না করতে দেওয়ার দাবি জোবায়েরপন্থীদের
তাবলিগের মাওলানা জোবায়ের আহমদের অনুসারীদের সংবাদ সম্মেলন। ঢাকার জাতীয় প্রেসক্লাবে, ১ ডিসেম্বর ২০২৪। ছবি: প্রথম আলো

মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ঢাকার টঙ্গীসহ দেশের কোথাও ইজতেমা করতে না দেওয়ার দাবি জানিয়েছেন মাওলানা জোবায়ের আহমদের অনুসারীরা। তাদের দাবি, সাদপন্থীরা তাবলিগ জামাতের নামে কার্যক্রম পরিচালনা করলেও আদতে তারা তাবলিগ নয়। তবে তাবলিগের এ দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার আগামী এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে বলেও জানিয়েছেন জোবায়েরপন্থীরা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জোবায়েরপন্থীরা। ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের হামলার বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক।

খবর প্রথম আলো অনলাইনের।

লিখিত বক্তব্যে বলা হয়, ৬ বছর আগে জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীরা টঙ্গীতে হামলা চালিয়েছিল। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

এক প্রশ্নের জবাবে আমানুল হক বলেন, সাদপন্থীরা তাবলিগের নামে ইজতেমা করবেন, এটা তারা চান না। সাদপন্থীদের সঙ্গে তারা অতীতে কখনোই ইজতেমা করেননি এবং ভবিষ্যতেও করবেন না। মাওলানা সাদ কান্ধলভী কোরআন-হাদিসবিরোধী ও মনগড়া অনেক বক্তব্য দিয়েছেন। এ কারণেই তাবলিগের নামে শুধু টঙ্গী নয়, দেশের কোথাও তাদের ইজতেমা করতে না দিতে দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছেন।

গত ১২ নভেম্বর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা জোবায়েরপন্থী ওলামা-মাশায়েখদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, তাবলিগ জামাতের দুটি পক্ষের বিবদমান সমস্যার সমাধানে আগামী বছরের এপ্রিলে সরকারের স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। সে পর্যন্ত দুই পক্ষই আগের নিয়মে তাবলিগ জামাতের মারকাজ (প্রধান কেন্দ্র) কাকরাইল মসজিদে থাকবে, টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করবে।

আগের সমঝোতা অনুযায়ী, বিশ্ব ইজতেমায় অংশ নিতে মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারবেন না। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আয়োজন করবেন মাওলানা জোবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদপন্থীরা। তবে সাদপন্থীরা ভারতীয় নাগরিক মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে