logo
খবর

চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু
চাঁদপুরে শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

চাঁদপুরে দুটি পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন গলায় সিদ্ধ ডিম আটকে এবং অন্যজন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। চাঁদপুরের হাজীগঞ্জে এ ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বেপারি বাড়ির মোহাম্মদ উল্লার মেয়ে মেহেজাবিনকে (২) তার মা পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাওয়াতে গেলে হঠাৎ তার গলায় ডিম আটকে যায়। এ সময় শিশুটি শ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভির হাসান তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন বিকালে উপজেলার পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে মো. ইশরাক হোসেন মুন্সী (দেড় বছর) বন্ধুদের সঙ্গে খেলার এক ফাঁকে হঠাৎ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে উদ্বিগ্ন স্বজনেরা তাকে খুঁজতে থাকে। এরপর একসময় তাকে পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে পানি থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাসান ইউএনবিকে বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে দুটি অপমৃত মামলা করা হয়েছে।’

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

৭ ঘণ্টা আগে

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

১ দিন আগে

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

৪ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৪ দিন আগে