logo
খবর

আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ আগস্ট ২০২৫
Copied!
আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: মির্জা ফখরুল
২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা। ১ আগস্ট ২০২৫। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায়’ মন্তব্য করে বলেছেন, ‘ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।...এই নির্বাচনটা আমরা চাই। দেশের মানুষ চায়।’

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার উত্তরায় রবীন্দ্র সরণিতে আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ সমাবেশের আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা।

নির্বাচন কেন দরকার, তার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এখন আমার কোনো সমস্যা হলে, আমার তো যাওয়ারই জায়গা নেই। কার কাছে যাব, কোনো এমপি নেই তো। আছে? আমার কথা কে সংসদে বলবে, লোক নাই। কে সংসদে আমার দাবি নিয়ে কথা বলবে, লোক নাই। এ জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, দ্রুত সংসদ দরকার, যে সংসদে আমরা আমাদের কথা বলতে পারব।’

বিএনপির মহাসচিব ‘ভয়ংকর একটা স্বৈরাচার’ থেকে আপাতত মুক্ত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এ মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন তাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা যাবে। যারা চাঁদাবাজি করে, ব্যাংক লুট করে নিয়ে যায়, তাদের ব্যাপারে আমাদের কোনো আপস থাকবে না। তাদের কোনোমতেই সামনে আসতে দেওয়া যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে, অন্য দল আসবে, আমাদের লুট করবে, সেটা আমরা আর হতে দিতে চাই না। আমরা বলেছি, গণতন্ত্র চাই। গণতন্ত্র কী, সাধারণ মানুষ তাদের মতামত প্রকাশ করবে। তারা ভোট দেবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সেই প্রতিনিধিরা দেশ চালাবে। হাসিনার মতো দিনের ভোট রাতে করা, ডামি ভোট করা, তাঁর ইচ্ছেমতো এমপি তৈরি করা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলোকে লুট করে ফেলা, এই কাজগুলো আর হবে না, এ জিনিসটা আমরা দেখতে চাই না।’

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক কমার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভালো একটা খবর আছে, যুক্তরাষ্ট্র আমাদের ওপর ট্যারিফ আরোপ করেছিল। ৩৫ শতাংশ করেছিল, অন্তর্বর্তী সরকার, উপদেষ্টারা সেটাকে কমিয়ে ২০ শতাংশে নিয়ে এসেছেন। সে জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।

সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ জাফরের মা বক্তব্য দেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘৫ আগস্টের পর যে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি, এ দেশের মানুষ সমর্থন দিয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের ভেতরে কিছু নতুন দল, আলবদর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছে। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, দেশ সেইভাবে চলবে।’

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহও শনাক্ত

শুক্রবার শেরিফ ক্রোনিস্টার জানান, বৃষ্টির মরদেহের অবস্থার কারণে তাকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পুলিশকে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

১ দিন আগে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলের ২৯ দিনে বৈধ পথে ৩০০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে

এপ্রিলে প্রবাসী আয়ের এই জোয়ার গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ২ হাজার ৯২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে প্রবাসী আয়ের এই প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮০ শতাংশ।

৩ দিন আগে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

গোলাম মোর্তোজা জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।

৩ দিন আগে

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

কৃষিজ অর্থনীতিতে উৎপাদনশীল কর্মসংস্থানের মাইলফলক আরএমটিপি প্রকল্প

প্রকল্প বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, আরএমটিপি প্রকল্পটি ৯০টি কৃষিভিত্তিক ভ্যালু চেইন উপ-প্রকল্পের মাধ্যমে সাড়ে ৭ লাখেরও বেশি সদস্যকে সম্পৃক্ত করেছে। এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কৃষিপণ্য উৎপাদন বেড়েছে ৬৬ শতাংশ, আয় বেড়েছে ৪৯ শতাংশ এবং মুনাফা বেড়েছে ৪১ শতাংশ।

৪ দিন আগে