logo
খবর

‘একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত’ বলার পরে বক্তব্য বদলালেন মাহফুজ আলম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ জুলাই ২০২৫
Copied!
‘একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত’ বলার পরে বক্তব্য বদলালেন মাহফুজ আলম
উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম তাঁর এক ফেসবুক পোস্টে 'একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত' বলে মন্তব্য করার কিছুক্ষণ পর নিজের বক্তব্য থেকে সেই অংশটুকু পরিবর্তন করেছেন।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্ট সংশোধন করে তিনি এই পরিবর্তন আনেন।

আজ ভোররাত ২টা ৫১ মিনিটে দেওয়া প্রথম পোস্টে মাহফুজ আলম তদবির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটি ঘটনা তুলে ধরেন। তিনি লেখেন, 'তদবিরের কথা উঠলো যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়।'

কথোপকথন রেকর্ড করে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করে তিনি আরও লেখেন, 'সে ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা একাজ করতে দেইনি। আর, ঐ লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে একাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি।'

এরপরই নিজের পোস্টে তিনি দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দিয়ে লেখেন, 'আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। নূতন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোন টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে!'

পোস্টের শেষে 'পুনশ্চ' দিয়ে তিনি যোগ করেন, 'আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। একটি নূতন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

তবে এর প্রায় দেড় ঘণ্টা পর ভোর ৪টা ২৮ মিনিটে তিনি পোস্টটি সংশোধন করেন। সংশোধিত সংস্করণে তিনি দুর্নীতির বিষয়ে করা তার বক্তব্য পরিবর্তন এবং 'নূতন দলের মহারথী'র জায়গায় 'বিভিন্ন দলের মহারথীদের' কথা উল্লেখ করেন।

মাহফুজ আলমের পোস্ট ও সংশোধিত পোস্ট। ছবি–মাহফুজ আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট
মাহফুজ আলমের পোস্ট ও সংশোধিত পোস্ট। ছবি–মাহফুজ আলমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

এর আগে গত ১৭ জুলাই রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয় গুলশান থানায়।

এ ঘটনায় গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের চাঁদাবাজি নিয়ে আলোচনা সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি জুলাই অভ্যুত্থানকে দুঃখজনকভাবে 'মানি মেকিং মেশিনে' পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমাও।

এসব ঘটনার পর আজ ফেসবুক পোস্টে তদবির ও দুর্নীতি নিয়ে লিখলেন উপদেষ্টা মাহফুজ আলম।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

১০ ঘণ্টা আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

১ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

২ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

২ দিন আগে