logo
খবর

শ্রমিকদের ক্ষতিপূরণ ও বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ নভেম্বর ২০২৪
Copied!
শ্রমিকদের ক্ষতিপূরণ ও বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ
শ্রমিকদের ক্ষতিপূরণ ও বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ। ২১ নভেম্বর ২০২৪। ছবি: সংগৃহীত

গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে আহত সহকর্মীদের জন্য ক্ষতিপূরণ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং বকেয়া বেতন পরিশোধ।

হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা ১১ দফা দাবিতে বিক্ষোভ করেন। অন্যদিকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এতে মহাসড়কে চলাচলকারী লোকজন চরম ভোগান্তির শিকার হন। অনেক গাড়ি বিকল্প পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে চলাচল করে।

শ্রমিকেরা জানান, বুধবার (২০ নভেম্বর) জিরানী এলাকার হা–মীম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার সামনে বাসচাপায় তাদের ৩ শ্রমিক আহত হন। এর প্রতিবাদে আহতদের জন্য ক্ষতিপূরণ, ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ ১১ দফার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

অপরদিকে, চক্রবর্তী এলাকায় এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো সকাল থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় নানা শ্রেণি-পেশার লোকজন ভোগান্তিতে পড়েন। তবে উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে চলাচল করে।

ঘটনাস্থলে সেনাসদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬