logo
খবর

৫ আগস্ট সংসদের বিশেষ কক্ষে স্পিকারসহ ১২ জন অবস্থান করতে বাধ্য হই: আদালতে পলক

প্রতিবেদক, বিডিজেন২৩ এপ্রিল ২০২৫
Copied!
৫ আগস্ট সংসদের বিশেষ কক্ষে স্পিকারসহ ১২ জন অবস্থান করতে বাধ্য হই: আদালতে পলক
সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। ২৩ এপ্রিল ২০২৫। ছবি: সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি সেদিন জাতীয় সংসদ ভবনে ছিলেন। সেদিন দিবাগত রাত আড়াইটার সময় তাঁকেসহ ১২ জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী।

আজ বুধবার (২৩ এপ্রিল) সিএমএম আদালতে রিমান্ড শুনানিকালে তিনি এ কথা বলেন।

বেলা ১০টা ৩৫ মিনিটের দিকে আদালতকক্ষে পুলিশের একজন কর্মকর্তা জুনাইদ আহ্‌মেদ পলকের নাম ধরে ডাকেন। তখন পলক তাঁর ডান হাত উঁচু করেন। তাঁর হাতে পরানো ছিল হাতকড়া।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বছরের ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় রংমিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যা মামলায় জুনাইদ আহ্‌মেদ পলকের নাম রয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি।

পুলিশের বক্তব্য শেষ হওয়ার পর জুনাইদ আহ্‌মেদ পলক হাত উঁচু করে কথা বলার জন্য আদালতের কাছে অনুমতি চান।

আদালতের অনুমতি পাওয়ার পর জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, ‘বলা হচ্ছে, গত ৫ আগস্ট বাড্ডার খুনের ঘটনার সঙ্গে আমি জড়িত। একটা বিষয় আপনাকে (আদালত) জানিয়ে রাখি। গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার সময় আমি সংসদে অবস্থান করি। একটা পর্যায়ে আমরা সংসদে আক্রান্ত হই। একপর্যায়ে আমি, স্পিকার, ডেপুটি স্পিকারসহ ১২ জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হই। রাত আড়াইটার সময় সেনাবাহিনী আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।’

পলক আদালতকে আরও বলেন, ‘যেখানে আমি সারা দিন সংসদে অবস্থান করেছিলাম, সেখানে ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো দায় নেই। ইতিমধ্যে আমার ৮৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক।’

জুনাইদ আহ্‌মেদ পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন পিপি ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, ‘আমরা শুনেছিলাম, ৫ আগস্ট সংসদে স্পিকারসহ বেশ কয়েকজন লুকিয়ে ছিলেন। আজ জুনাইদ আহ্‌মেদ পলক সেই ঘটনা বললেন। এখনো স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি।’

ফারুক ফারুকী আরও বলেন, ‘আমরা বারবারই বলছি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে যারা সরাসরি গুলি করে হত্যা করেছে, তাদের যে শাস্তি, একই শাস্তি, যারা এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। জুনাইদ আহ্‌মেদ পলক এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ছাত্র-জনতার আন্দোলনের সময় যে কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন এই জুনাইদ আহ্‌মেদ পলক।’

আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনাইদ আহ্‌মেদ পলকে এই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আরও দেখুন

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

১৪ ঘণ্টা আগে

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ পিকেএসএফের

এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

১৫ ঘণ্টা আগে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

টাকা ও পাসপোর্ট আটকে রাখার অভিযোগ এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

হিফজুর রহমান গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বলেন, আমি বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে হয়রান কিন্তু আমার পাসপোর্ট ও টাকা পাইনি। এসব আমি যেকোনোভাবে ফেরত চাই।

১৭ ঘণ্টা আগে

সৌদি থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফেরত নারীর পরিবারকে খুঁজে পেয়েছে পুলিশ

সৌদি থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফেরত নারীর পরিবারকে খুঁজে পেয়েছে পুলিশ

মাধ্যমে ঢাকার এটিবি ওভারসিজ লিমিটেডর এজেন্সির সহায়তায় তার মা সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর থেকেই তিনি নিয়োগকর্তার শারীরিক নির্যাতনের শিকার হন। দালাল ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি

২ দিন আগে