logo
খবর

নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ অক্টোবর ২০২৪
Copied!
নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
প্রতীকী ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে পণ্যবাহী ট্রাক দ্রুতগতিতে মনোহরদী উপজেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে উপজেলার সিএনবি এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়ক দিয়ে কলেজ গেট এলাকার দিকে যাচ্ছিল। সড়কের পঁচারবাড়ি এলাকা অতিক্রমের সময় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠাবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৫ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১১ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১২ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১২ দিন আগে