logo
খবর

জয়া আহসানকে এখন আর সাফল্য টানে না

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ জুলাই ২০২৫
Copied!
জয়া আহসানকে এখন আর সাফল্য টানে না
জয়া আহসান

টিভি নাটক থেকে সিনেমা, দেশ থেকে বিদেশে—সব ক্ষেত্রে, সব কাজে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছেন জয়া আহসান। লম্বা পথ পাড়ি দিয়েছেন তিনি। পেয়েছেন প্রশংসা, পুরস্কার, স্বীকৃতি, সাফল্য—সবই। তবে ইদানীং নাকি তাঁকে সাফল্য আর টানে না, ফিরতে চান শিকড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জয়া।

১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। ঘনিয়ে এসেছে মুক্তির তারিখ। জয়া এখন তাই ভীষণ ব্যস্ত প্রমোশনে। সিনেমার প্রচারের অংশ হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকার আর ফটোশুটে অংশ নিচ্ছেন। সিনেমা নিয়ে কথা তো বলছেনই, ছুঁয়ে যাচ্ছেন ব্যক্তিগত প্রসঙ্গও।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘এই সময়’–এর পক্ষ থেকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, ‘স্টারডামে ক্লান্ত জয়া আহসান? তবে কি আর কিছু পেতে চান না?’

উত্তরে জয়া বললেন, ‘কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।’

ডিয়ার মা সিনেমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ইনস্টাগ্রাম
ডিয়ার মা সিনেমার শুটিংয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ইনস্টাগ্রাম

অভিনয় আর পেশাগত ব্যস্ততার ফাঁকে যতখানি সুযোগ পান, সময়টা নিজের মতো করে কাটান জয়া আহসান। তাঁর ওই ব্যক্তিগত গণ্ডিতে আছে পশু, পাখি, গাছপালা। চাষাবাদ ভীষণ পছন্দ করেন। সারাক্ষণ লাইমলাইট আর তারকাখ্যাতির একঘেয়েমি কাটাতে এই কাজটি তাঁর কাছে অক্সিজেনের মতো।

জয়া আহসান বলেন, ‘চাষাবাদের ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই আমার ভেতরে ছিল। একটা সময়ের পরে সেলিব্রিটি তকমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন একঘেয়ে হয়ে যায়। আগে ওগুলোই জীবনের ডিজায়ার ছিল। কিন্তু এখন শিকড়ের কাছে ফিরতে ইচ্ছে করে। চাষ করাটা আমায় মাটির কাছাকাছি নিয়ে যায়। বলতে পারেন ওটা আমার অক্সিজেন। ডিটক্স করে। অনেকে শুনলে ভাববেন, আমি নাটক করছি। কিন্তু আমি আমার গাছেদের সঙ্গে কথা বলি।’

এসব শুনে অনেকে হয়তো ভাবতে পারেন, ইদানীং জয়া আহসান একটু বেশিই আবেগে ভর দিয়ে চলছেন। সেটা যাতে মনে না হয়, তাই মনে করিয়ে দিলেন, ‘আমি খুবই বাস্তববাদী এবং সংবেদনশীল মানুষ।’

আরও দেখুন

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারে পিকেএসএফ ও সিআইএমএমওয়াইটির আলোচনা

সিআইএমএমওয়াইটির উপস্থাপনায় জানানো হয়, গত চার দশকেরও বেশি সময় ধরে সিআইএমএমওয়াইটি বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধিতে।

৩ দিন আগে

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননে নিহত ২ প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে

গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নিহত হন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।

৪ দিন আগে

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ বাংলাদেশি নিহত

রোববার রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

৮ দিন আগে