logo
খবর

কক্সবাজার সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জুলাই ২০২৫
Copied!
কক্সবাজার সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
কে এম সাদমান রহমান। ছবি: প্রথম আলো

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ দুজন হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলের শিক্ষার্থী। দুজনের বাড়ি বগুড়া জেলায়।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদমান ও তাঁর সহপাঠীদের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। পরীক্ষা শেষে গতকাল বিকেলে সাদমানসহ পাঁচজন কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে তিনজন আজ সকালে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের লাশ সৈকতে ভেসে এলেও অপর দুজন নিখোঁজ রয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব প্রথম আলোকে বলেন, সাদমানের লাশ হিমছড়িতেই রয়েছে। অপর দুজনের সন্ধানে ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আজ সকাল ৯টার দিকে তিনি ঘটনাটি জানার পরই কক্সবাজারের পর্যটন পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা আসিফ খান প্রথম আলোকে বলেন, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

আজ মঙ্গলবারও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৬টি ফ্লাইট বাতিল

আজ মঙ্গলবারও ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৬টি ফ্লাইট বাতিল

আজ মঙ্গলবার (১৭ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।

১৫ ঘণ্টা আগে

বাহরাইন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ উদ্যোগ

বাহরাইন থেকে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ উদ্যোগ

দূতাবাসের বার্তায় বলা হয়, জরুরি প্রয়োজনে যারা বাংলাদেশে ফিরতে চান, তাদের জন্য গালফ এয়ারলাইনসের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

৩ দিন আগে

মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কাজ করছে সরকার

মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে আসা কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কাজ করছে সরকার

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ/ অনলাইনে আবেদন করতে হবে;

৩ দিন আগে

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবগামী ২৮ বছর বয়সী পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ সাকিব জানান, মাত্র কিছুদিন আগে দেশে এসে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের আনন্দ কাটতে না কাটতেই যুদ্ধের খবর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

৫ দিন আগে