সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।
আজ সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের বেশির ভাগই মিনিবাসের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আন্ধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরাফাত হোসেন (২১), চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় লোহাগাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিবাসটি কক্সবাজারের দিক থেকে লোহাগাড়ায় আসছিল। আর সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
উদ্ধারকাজ পরিচালনার দায়িত্বে থাকা লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, হতাহতের বেশির ভাগ মিনিবাসের যাত্রী। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।