logo
খবর

চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনের অভিযোগে আটক ২৮, খননযন্ত্র, বাল্কহেড ও নৌকা জব্দ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
চাঁদপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনের অভিযোগে আটক ২৮, খননযন্ত্র, বাল্কহেড ও নৌকা জব্দ
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিরচর এলাকায়। ছবি: প্রথম আলো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাঁদপুর কোস্টগার্ড, মতলব উত্তর উপজেলা প্রশাসন ও বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি খননযন্ত্র, ২টি বাল্কহেড ও ৩টি নৌকা জব্দ করা হয়েছে।

খবর প্রথম আলোর।

মতলব উত্তর উপজেলা প্রশাসন ও চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুত্রবার রাত ১০টার দিকে মেঘনার মতলব উত্তর উপজেলার কালিরচর এলাকায় কিছু লোক নিয়ম অমান্য করে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড, মতলব উত্তরের বেলতলী নৌ ফাঁড়ির পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

হিল্লোল চাকমা বলেন, আটক ব্যক্তিদের বাড়ি মতলব উত্তর উপজেলা ও মুন্সিগঞ্জ জেলায়। আটক ২৮ জনের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে আজ শনিবার সকালে উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়িতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা আদায় করে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ১৯ জনকে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দ করা ২টি খননযন্ত্র, ২টি বাল্কহেড ও ৩টি নৌকা বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

৬ ঘণ্টা আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৮ ঘণ্টা আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৮ ঘণ্টা আগে

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

প্রস্তাবিত বাজেটে একাধিক পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সেসব ক্ষেত্রে দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কিছু খাতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

৯ ঘণ্টা আগে